রায়পুরে আ.লীগ নেতার কাণ্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়নের সহসভাপতি রুহুল আমিন আখন্দের বিরুদ্ধে চারটি খাসি চুরির অভিযোগ উঠেছে। ওই এলাকার তিন কৃষকের চারটি খাসির আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। তবে এ নিয়ে থানায় কেউ অভিযোগ করেননি।

স্থানীয় লোকজন জানান, ওই ইউনিয়নের মাঝিবাড়ির সাহেব আলী মাঝির দুটি এবং জাহাঙ্গীর মাঝি ও কবির মাঝির একটি খাসি গত ২৯ মে রাতে চুরি হয়। ১০-১৫ কেজি ওজনের এ খাসিগুলোর বাজারমূল্য ৩০ হাজার টাকা হবে। পরদিন রুহুল আমিন তাঁর ছেলে কিরণকে দিয়ে চুরি হওয়া খাসিগুলো পার্শ্ববর্তী স্টিল ব্রিজ এলাকায় বিক্রি করতে পাঠান। এ সময় লোকজন ছাগলসহ আওয়ামী লীগের নেতার ছেলেকে আটক করেন। তিনি উত্তেজিত লোকজনের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তাঁর বাবা খাসিগুলো বিক্রি করতে পাঠিয়েছেন।

এ ব্যাপারে রুহুল আমিন খাসিগুলো নয় হাজার টাকা বিক্রির কথা স্বীকার করে বলেন, ‘সেগুলো আমার আম, কাঁঠালসহ ৭০টি গাছ খেয়ে ফেলেছে।’ খাসিগুলো বিক্রি করা তাঁর অপরাধ হয়েছে জানিয়ে তিনি ঘটনাটি ফয়সালা হয়ে গেছে বলে দাবি করেন।