রায়পুরে প্রাথমিক শিক্ষকদের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমাবেশ হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১২ দফা দাবি আদায়ের লক্ষ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ সমাবেশ আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন রায়পুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক মালেক মো. ইসমাইল। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিক্ষক সমিতির নেতা আবদুল মোতালেব, গোলাম ফারুক।
উপজেলার ৮৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষক সমাবেশে অংশ নেন।