রায়পুরে শিশু ধর্ষণের শিকার, যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুরে মঙ্গলবার রাতে একটি শিশু (১১) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ গতকাল বুধবার রুহুল আমিন (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
ধর্ষণের ঘটনায় রুহুল আমিনকে আসামি করে শিশুটির ভগ্নিপতি থানায় মামলা করেছেন। ,পুলিশ সূত্রের ভাষ্যমতে, মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে স্থানীয় এক দিনমজুরের মেয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়। এ সময় বাইরে ওত পেতে থাকা রুহুল আমিন তাকে ধর্ষণ করেন। এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়। সকালে মেয়েটিকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়।