রায়ে সন্তোষ গণজাগরণ মঞ্চের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, মানবতা–বিরোধী অপরাধীদের মামলার রায় যতক্ষণ পর্যন্ত কার্যকর না হবে, ততক্ষণ পর্যন্ত জনগণ ন্যায়বিচার পাবে না।
সাবেক কৃষি প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির নেতা সৈয়দ মো. কায়সারের ফাঁসির রায়ের প্রতিক্রিয়ায় গতকাল মঙ্গলবার ইমরান প্রথম আলোকে এ কথা বলেন। রায়ের পর সন্তোষ জানিয়ে শাহবাগে আনন্দ মিছিল করে গণজাগরণ মঞ্চ। এর পর তিনি এ প্রতিক্রিয়া জানান।
ইমরান বলেন, ‘সৈয়দ কায়সার মুক্তিযুদ্ধের সময় বিস্তৃত এলাকাজুড়ে অপরাধ করেছেন। তাই তাঁর ফাঁসির রায়ে আমরা সন্তুষ্ট হয়েছি।’ তিনি বলেন, কায়সার খুব প্রভাবশালী, তাই একটা আশঙ্কা ছিল, কোনোভাবে বিচারকাজ বাধাগ্রস্ত করেন কি না। কিন্তু তা না হওয়ায় আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।
রায়ের পর দুপুরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে গণজাগরণ মঞ্চের আনন্দ মিছিল শুরু হয়। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) হয়ে আবার শাহবাগে গিয়ে শেষ হয়।