রায়ের কপি কারাগারে না পৌঁছা পর্যন্ত ফাঁসি নয়: আইনমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের নেতা মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেওয়া সংক্ষিপ্ত আদেশের অনুলিপি কারাগারে পৌঁছানোর আগ পর্যন্ত তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না।
আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক।
আইনমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধের বিচার সরকার আইনের প্রতিটি ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখে সম্পন্ন করছে। কামারুজ্জামানের বিচারের ক্ষেত্রেও একই ধারা অব্যাহত থাকবে। (বিস্তারিত আসছে...)
ক্ষমা চাওয়ার সময় শেষ হয়নি: আইনমন্ত্রী
ফাঁসির প্রস্তুতি নিতে আদেশ দিয়েছি: আইনমন্ত্রী