রাশিমণি মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টংক ও জমিদার প্রথা উচ্ছেদ আন্দোলনের নেত্রী শহীদ রাশিমণির ৬৯তম মৃত্যুবার্ষিকী আজ ৩১ জানুয়ারি। এ উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বহেড়াতলী গ্রামের রাশিমণি স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে আজ শনিবার থেকে সাত দিনব্যাপী রাশিমণি স্মৃতি মেলা শুরু হচ্ছে। হাজংমাতা রাশিমণি মেলা উদ্যাপন কমিটির উদ্যোগে এ মেলা হচ্ছে। মেলার উদ্বোধন করবেন রাশিমণির সহযোদ্ধা নারীনেত্রী কুমুদিনী হাজং। মেলায় রাশিমণির কর্মময় জীবনের ওপর আলোচনা সভা, রচনা-চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও গ্রামীণ খেলাধুলাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্মৃতিস্তম্ভ এলাকায় বিভিন্ন লোকজ পণ্যসামগ্রীর অনেক স্টল বসেছে।