রাশিমণি মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার দুর্গাপুরে টংক ও জমিদারি প্রথা উচ্ছেদ আন্দোলনের অন্যতম নেত্রী শহীদ হাজং মাতা রাশিমণির ৭১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাত দিনব্যাপী রাশিমণি মেলা শুরু হয়েছে। বিপ্লবীর নিজ গ্রাম দুর্গাপুরের বহেড়াতলিতে রাশিমণি স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে রাশিমণি মেলা উদ্যাপন কমিটি এ মেলার আয়োজন করে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করেন রাশিমণির সহযোদ্ধা নারী নেত্রী কুমুদিনী হাজং। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ছবি বিশ্বাস। বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে শোভাযাত্রা বের করেন। পরে মতিলাল হাজংয়ের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন মেলা উদ্যাপন কমিটির আহ্বায়ক ও কুল্লাগড়া ইউপির চেয়ারম্যান সুব্রত সাংমা।