রাশিমণি স্মৃতি মেলা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টংক ও জমিদার প্রথা উচ্ছেদ আন্দোলনের নেত্রী শহীদ রাশিমণি স্মরণে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বহেড়াতলী গ্রামের রাশিমণি স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে গতকাল শনিবার থেকে সাত দিনব্যাপী রাশিমণি স্মৃতি মেলা শুরু হয়েছে। বিকেলে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করেন রাশিমণির সহযোদ্ধা নারীনেত্রী কুমুদিনী হাজং। পরে আদিবাসী সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাশিমণি স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদ রাশিমণির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এরপর স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে শোকসভা হয়।