রাশিয়া পাঁচটি সামরিক কপ্টার দেবে বাংলাদেশকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশকে পাঁচটি এমআই-১৭১ এসএইচ সামরিক পরিবহন হেলিকপ্টার সরবরাহ করছে রাশিয়া। এ উপলক্ষে সম্প্রতি দুই দেশের মধ্যে একটি চুক্তি সম্পাদিত হয়েছে বলে রুশ বার্তা সংস্থা ইতার তাস জানিয়েছে।
ইতার তাস বলেছে, গত মঙ্গলবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে প্রতিরক্ষাবিষয়ক প্রদর্শনী ডিএসএ-২০১৪তে রাশিয়ার প্রধান অস্ত্র রপ্তানিকারক প্রতিষ্ঠান রোসোবোরোনেক্সপোর্ট এর প্রতিনিধিদলের প্রধান নিকোলাই দিমিদিউক এ চুক্তি সম্পাদনের কথা জানান।
নিকোলাই দিমিদিউক বলেন, ‘আমরা আজ মালয়েশিয়ার কাছে এমআই-১৭১এসএইচ হেলিকপ্টার নিয়ে তথ্য উপস্থাপন করেছি।’