রাশিয়া সফর নিয়ে প্রধানমন্ত্রীর প্রেস ব্রিফিং আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সামপ্রতিক রাশিয়া সফর নিয়ে আজ বুধবার প্রেস ব্রিফিং করবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ গতকাল জানান, আজ দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই প্রেস ব্রিফিং হবে। আবুল কালাম আজাদ বলেন, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁর সামপ্রতিক রাশিয়া সফর সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। প্রধানমন্ত্রী ১৪-১৬ জানুয়ারি রাশিয়া সফর করেন। এ সময় বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে তিনটি চুক্তি ও ছয়টি সমঝোতা সঞ্চারক সই হয়। বাসস।