রাশিয়ার সঙ্গে বাণিজ্যে সতর্ক হতে আহ্বান যুক্তরাষ্ট্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ব্যবসা-বাণিজ্য করার বিষয়ে বাংলাদেশকে সতর্ক হতে বলেছে যুক্তরাষ্ট্র।
ইউক্রেনের পক্ষে অবস্থান নেওয়ায় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অবরোধ রয়েছে রাশিয়ার ওপর।
যুক্তরাষ্ট্রের ঢাকা দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে গত মাসে এক চিঠি দিয়ে বলেছে, রাশিয়ার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কোনো বিদেশি কোম্পানি ব্যবসা করলে সেই কোম্পানির ওপরও অবরোধ আরোপ করা হতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো অবশ্য গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে জানিয়েছে, বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক কোন পর্যায়ে রয়েছে, তা জানতে যুক্তরাষ্ট্র নিয়মিতভাবেই এ ধরনের চিঠি পাঠিয়ে থাকে। এ ক্ষেত্রেও গত মাসে অবহিত করা হয়েছে, এখানে বাড়তি কোনো চাপের বিষয় নেই।
মার্কিন দূতাবাসের মুখপাত্র মনিকা সাই গতকাল ই-মেইলে প্রথম আলোকে বলেন, দুই রাষ্ট্রের মধ্যে তথ্য বিনিময় হয়েছে। যুক্তরাষ্ট্র এতে কোনো মন্তব্য করেনি।