রাশিয়ায় বাংলাদেশি ছাত্র নিখোঁজ?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ায় এনামুল হাসান নামের বাংলাদেশের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷ এনামুল হাসানের বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কাউনিয়ারচর গ্রামে৷ তাঁর বাবা মকবুল হোসেন অবসরপ্রাপ্ত শিক্ষক৷
পারিবারিক সূত্র জানায়, এনামুল হাসান ২০১২ সালে রাশিয়ার মস্কোর রিয়াজান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন৷ পটুয়াখালীর ইসমাইল হোসেন এবং টাঙ্গাইলের সিয়াম ও এনামুল হাসান বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসের একই কক্ষে থাকতেন৷ এনামুলের পরিবারের সদস্যরা ১ মে একাধিকবার তাঁর মুঠোফোনে কল দেন৷ তবে এনামুল ফোন ধরেননি৷ পরে ৩ মে ইসমাইল হোসেন এনামুলের মায়ের কাছে ফোন করে বলেন, এনামুল তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন৷ এর পর থেকে ইসমাইল ও সিয়াম কোনো তথ্য দিচ্ছেন না৷