রাশেদ খান মেননকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন সরকারের বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বর্তমান সময়ে এ দায়িত্ব একটি বড় চ্যালেঞ্জ। নির্বাচন-পরবর্তী বাংলাদেশে আবারও সংখ্যালঘুদের ওপর হামলা-আক্রমণ হচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এসব হামলা প্রতিহত করতে হবে।
গতকাল সোমবার রাজধানীর তোপখানা রোডে শহীদ রাসেল মঞ্চে তাঁকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে মেনন এসব কথা বলেন। ওয়ার্কার্স পার্টি এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিভিন্ন দল, সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে মেননকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের বাংলাদেশ রক্ষায় আমাদের আরও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে হবে। অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লড়াইয়ে সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সংসদে ও রাজপথে সোচ্চার থাকতে হবে।’