রাশেদ চৌধুরী আইইউবিতে পুনর্নির্বাচিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন রাশেদ চৌধুরী। তিনি ইংল্যান্ডের কিংস্টন বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি), বঙ্গ গার্মেন্টস এবং এবিসি বিল্ডিং প্রোডাক্টসের চেয়ারম্যান। এ ছাড়া অ্যাসোসিয়েটেড বিল্ডার্স করপোরেশন, এবিসি রিয়েল এস্টেট এবং শামসুদ্দীন টাওয়েলের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিজ্ঞপ্তি।