রাশেদ মনোয়ার সভাপতি, নাছির সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশন গতকাল সোমবার বেলা ১১টা থেকে চট্টগ্রাম মুসলিম হলে অনুষ্ঠিত হয়।

কাউন্সিলরা গোপন ব্যালটের মাধ্যমে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ মনোয়ারকে সভাপতি ও উপজেলার প্রচার সম্পাদক নাছির উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।

গতকাল বেলা ১১টায় দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানে পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশন শুরু হয়। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় বেলা তিনটা থেকে গোপন ব্যালটের মাধ্যামে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১৭টি ইউনিয়নের ৩৭২ জন নির্বাচিত কাউন্সিলরে মধ্যে ৩৬৯ জন ভোট দেন।

নির্বাচন পরিচালনা করেন আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য জসিম উদ্দিন খান। এ সময় পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী, সহসভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীসহ জেলা নেতারা উপস্থিত ছিলেন।