রাশেদ মোশাররফের নামাজে জানাজা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষক লীগের সাবেক সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী, বিশিষ্ট মুক্তিযোদ্ধা রাশেদ মোশাররফের নামাজে জানাজা গতকাল শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়।জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী, জাতীয় সংসদের হুইপ, মন্ত্রিপরিষদের সদস্য, সাংসদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ বিশিষ্ট ব্যক্তিরা জানাজায় অংশ নেন।জানাজা শেষে মরহুমকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর জাতীয় সংসদের স্পিকার মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। এ ছাড়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, আওয়ামী লীগ, কৃষক লীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।এদিকে রাশেদ মোশাররফের মৃত্যুতে জাতীয় সংসদের স্পিকার মো. আবদুল হামিদ ও ডেপুটি স্পিকার শওকত আলী গভীর শোক প্রকাশ করেছেন।