প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ‘এ’ লেভেলের এক ছাত্রীকে অপহরণের অভিযোগে রাশেদুল হাসান ওরফে রাসেলকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পাহাড়তলী থানার পুলিশ। কাল বুধবার এ বিষয়ে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে শুনানি হবে। গত ১১ মে রাজধানীর শাহবাগ এলাকার একটি আবাসিক হোটেল থেকে রাশেদুলকে পুলিশ গ্রেপ্তার করে। এ সময় ওই ছাত্রীকেও উদ্ধার করে পুলিশ। ১১ এপ্রিল ওই ছাত্রীকে অপহরণ করা হয়েছে বলে মেয়েটির ভাই পাহাড়তলী থানায় মামলা করেন। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র প্রথম আলোকে বলেন, ‘রাশেদুলকে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেছি। আদালত কাল বুধবার শুনানির দিন ধার্য করেছেন।’ওই ছাত্রী বৃহস্পতিবার মহানগর হাকিম ওসমান গনির আদালতে ২২ ধারায় জবানবন্দি দেন।