রাষ্ট্র গঠনের মূল কারিগর যুবসমাজ প্রধান বিচারপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবসমাজের বিভ্রান্তি এবং বিপজ্জনক পথে যাওয়া রাষ্ট্র ও সমাজের অকল্যাণের মূল কারণ বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন। তিনি বলেছেন ‘সৎ, চরিত্রবান ও সুশিক্ষিত যুবসমাজ রাষ্ট্র এবং পৃথিবীর ভবিষ্যৎ শান্তি ও সমৃদ্ধির মূল কারিগর।’
চরিত্র গঠন আন্দোলনের শতবর্ষ পূর্তি উৎসব, ভ্রাতৃ-দ্বিতীয়া অখণ্ড মহাসম্মেলন সম্মাননা স্মারক পদক বিতরণ এবং শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ স্মারক বক্তৃতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপস্থাপনের সময় প্রধান বিচারপতি এ কথা বলেন। গতকাল শুক্রবার বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠন (বাসঅস) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি সৌমেন্দ্র সরকার, বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর, বিচারপতি আশীষ রঞ্জন দাশ বক্তব্য দেন।
অনুষ্ঠান শেষে প্রধান বিচারপতিসহ অন্যান্য বিচারপতি ও ৩৮ জন ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনের সভাপতি অশোক কুমার নাথ।