রাষ্ট্র ধনীবান্ধব দরিদ্রবিরোধী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, রাষ্ট্র ধনীবান্ধব। অনেক সময় মনে হয়, শুধু ধনীবান্ধবই নয়, রাষ্ট্র দরিদ্রবিরোধী।আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ‘বাংলাদেশের মানবাধিকার সুরক্ষায় নাগরিক সমাজের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন। যৌথভাবে এই গোলটেবিলের আয়োজন করে দৈনিক সমকাল, বেসরকারি সংস্থা প্ল্যান বাংলাদেশ ও ইউএসএআইডি। সমকাল-এর মিলনায়তনে এই আলোচনা হয়।গোলটেবিলে প্রধান বক্তা মিজানুর রহমান বলেন, জনসাধারণের মধ্যে মানবাধিকারের ধারণা এখনো অনেক নিম্নপর্যায়ে। কমিশনের একটি জরিপ তুলে ধরে তিনি বলেন, ৫০ শতাংশ মানুষ মানবাধিকার শব্দের সঙ্গেই পরিচিত নন। সমকাল-এর সম্পাদক গোলাম সরওয়ার বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা বা রক্ষায় সাংসদদের বড় ধরনের ভূমিকা রয়েছে। কিন্তু সংসদে এখন বেশির ভাগই ব্যবসায়ী। কোটি কোটি টাকা না থাকলে নির্বাচন করা যায় না। আগেও এ অবস্থা ছিল। সুশীল সমাজের প্রতিনিধিদের সংসদে আসা উচিত বলে মন্তব্য করেন তিনি। নারীনেত্রী সালমা আলী আলাদা একটি নারী অধিকার কমিশন গঠনের দাবি জানান।সমকাল-এর ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খানের সঞ্চালনায় আলোচনায় আরও অংশ নেন পুলিশের সাবেক মহাপরিদর্শক সাহাবুদ্দীন আহমদ ও কয়েকটি বেসরকারি সংস্থার প্রতিনিধিরা।