রাষ্ট্র পরিচালনায় সুশীল সমাজের ভূমিকা প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, রাজনৈতিক দলগুলো নিজেদের দুর্বলতা ও সীমাবদ্ধতার কারণে নাগরিক সমাজকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্যভাবে মন্তব্য করে। অথচ ভাষা আন্দোলন ও একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন সুশীল সমাজেরই অংশ। সুশীল সমাজ রাষ্ট্রক্ষমতা দখল করতে চায় না। রাষ্ট্র পরিচালনায় সুশীল সমাজের ভূমিকা প্রয়োজন।গত শনিবার রাতে রোটারি ক্লাব অব কুমিল্লার ৪৪তম অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেবপ্রিয় ভট্টাচার্য এসব কথা বলেন।কুমিল্লার কোটবাড়ীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীর (বার্ড) মিলনায়তনে রোটারি ক্লাব অব কুমিল্লার সভাপতি হাসান ইমাম মজুমদার ফটিকের সভাপতিত্বে ওই অনুষ্ঠান হয়। এতে বক্তব্য দেন অভিষেক উদ্যাপন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক, রোটারিয়ান নিখিল চন্দ্র বর্মণ, দিলনাশি মোহসেন, পাপড়ি বসু, তৃপ্তীশ চন্দ্র ঘোষ, হুমায়ুন কবীর ও অরুণ কান্তি সাহা।এর আগে শনিবার বেলা সাড়ে তিনটার দিকে কুমিল্লার লাকসাম সড়কে অভয় আশ্রম পরিদর্শন করেন গান্ধী আশ্রম ট্রাস্টের সভাপতি দেবপ্রিয়।