রাষ্ট্রক্ষমতায় জাপার বিকল্প নেই: এরশাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশের মানুষ জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। আগামী দিনে রাষ্ট্রক্ষমতায় জাপার কোনো বিকল্প নেই।বনানীর কার্যালয়ে গতকাল শনিবার চুয়াডাঙ্গার তিনজন ব্যবসায়ী ও রাজনীতিকের জাপায় যোগদান অনুষ্ঠানে এ কথা বলেন এরশাদ।রাষ্ট্রক্ষমতায় যাওয়ার লক্ষ্যে জাতীয় পার্টিকে আরও সংগঠিত করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।এ সময় দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য দেলোয়ার হোসেন খান, তাজুল ইসলাম চৌধুরীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।যোগদানকারী ব্যবসায়ীরা হলেন, দেলোয়ার উদ্দিন জোয়ার্দ্দার, গোলাম মোস্তফা ও জাহিদুল হাসান জোয়ার্দ্দার। যোগদান অনুষ্ঠানে জাপার চুয়াডাঙ্গা জেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।