রাষ্ট্রদূত মিজারুল কায়েস আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সাবেক পররাষ্ট্রসচিব ও ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মিজারুল কায়েস আর নেই। বাংলাদেশ সময় শনিবার সকাল ছয়টার দিকে ব্রাজিলের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক নাজমুল ইসলাম প্রথম আলোকে জানান, শ্বাসকষ্টসহ নানা রকম অসুস্থতার কারণে গত ১১ ফেব্রুয়ারি ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার একটি হাসপাতালে ভর্তি ছিলেন মিজারুল কায়েস। ওই দিন থেকে তিনি হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন। মাল্টি অরগ্যান ফেলিউরের কারণে তাঁর মৃত্যু হয়েছে। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। দু-এক দিনের মধ্যে মিজারুল কায়েসের মরদেহ দেশে আনা হবে।
মিজারুল কায়েস ছিলেন বাংলাদেশ সিভিল সার্ভিস (পররাষ্ট্র ক্যাডার) ১৯৮২ ব্যাচের কর্মকর্তা। ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত পররাষ্ট্রসচিবের দায়িত্ব পালন করেন তিনি। পররাষ্ট্রসচিবের দায়িত্ব নেওয়ার আগে ও পরে তিনি যুক্তরাজ্য ও মালদ্বীপে হাইকমিশনার এবং রাশিয়ায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রদূত মিজারুল কায়েসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্রসচিব মো. শহিদুল হক।