রাষ্ট্রদ্রোহের অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ নয়জন প্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মঈনুদ্দিনসহ জামায়াতের নয়জন কর্মী-সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার তাঁদের জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়। সাতক্ষীরা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, সখীপুর ইউপি চেয়ারম্যান মঈনুদ্দিন ছাড়াও কলারোয়ায় পাঁচজন; তালা, সাতক্ষীরা সদর ও শ্যামনগরে একজন করে জামায়াত-শিবিরের কর্মী ও সমর্থক গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।