রাষ্ট্রধর্ম নিয়ে রিটকারীদের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামকে রাষ্ট্রধর্ম করার বৈধতা নিয়ে রিট আবেদনকারী ছয়জন বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত।
গতকাল রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে সুরেশ্বর দরবার শরিফের ‘খলিফা’ মুফতি মাসুম বিল্লাহ নালিশি আবেদন করেন। সকালে মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদ বাদীর জবানবন্দি গ্রহণ করেন। নালিশি আবেদনে অভিযোগের বিষয়ে উপাদান না থাকায় আদালত বিকেলে তা খারিজ করে দেন।