প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার দাবিতে গতকাল রোববার পটুয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর জেলা শাখার উদ্যোগে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি মুফতি হাবিবুর রহমান, সহসভাপতি কাজী গোলাম সরোয়ার, সাবেক সভাপতি মাহবুবুর রহমান, জেলা শাখার সাধারণ সম্পাদক আর আই এম ওয়াহিদুজ্জামান, যুগ্ম সম্পাদক আবুল বাশার খান প্রমুখ। বক্তারা সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার জন্য সরকারের কাছে অনুরোধ জানান। অন্যথায় দুর্বার আন্দোলনের হুমকি দেন।