প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় করা হত্যা মামলায় গতকাল সোমবার রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। গতকাল সোমবার আংশিক যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে। আগামী বুধবার মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন। গতকাল যুক্তিতর্ক উপস্থাপনের সময় কারাবন্দী আসামি হরকাতুল জিহাদের (হুজি) নেতা মুফতি আবদুল হান্নান, মুফতি আবদুর রউফ, হাফেজ আবু তাহের, আরিফ হাসান ও শাহাদাত হোসেনকে আদালতে হাজির করা হয়। এ মামলায় জামিনে থাকা আরেক আসামি মাওলানা আকবর হোসাইন অন্য মামলায় কারাগারে আছেন। তাঁকেও আদালতে হাজির করা হয়। এ ছাড়া মাওলানা তাজউদ্দিনসহ বাকি আটজন আসামি পলাতক।
২০০১ সালের ১৪ এপ্রিল রমনার বটমূলে বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় ১০ জন নিহত হন।