বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ রাষ্ট্রপক্ষের এই দুই সাক্ষীকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। এ সময় ইউসুফ আসামির কাঠগড়ায় হাজির ছিলেন। ওই দুই সাক্ষীকে জেরা শেষে রাষ্ট্রপক্ষের ১৫তম থেকে ১৮তম সাক্ষীকে আসামিপক্ষের জেরার জন্য ২৯ ও ৩০ ডিসেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
সুধাংশু ও বাবলু যথাক্রমে ১ ও ২ ডিসেম্বর ট্রাইব্যুনালে জবানবন্দি দেন। তাঁদের জেরার ধার্য দিনে আসামিপক্ষের তত্কালীন আইনজীবী সৈয়দ মিজানুর রহমান অনুপস্থিত থাকায় তাঁদের সাক্ষ্য গ্রহণ বন্ধ করে দেন ট্রাইব্যুনাল। একই কারণে রাষ্ট্রপক্ষের ১২তম, ১৫, ১৬, ১৭ ও ১৮তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণও বন্ধ করেন ট্রাইব্যুনাল। সৈয়দ মিজানুরের ওকালতনামা বাতিল করেন এবং ইউসুফকে নতুন আইনজীবী নিয়োগ করার নির্দেশ দেন। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই সাক্ষীদের আবার জেরার অনুমতি দেন ট্রাইব্যুনাল। আসামিপক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।