রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মীর ইকবালের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মীর ইকবাল হোসেন
মীর ইকবাল হোসেন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মীর ইকবাল হোসেন পদত্যাগ করেছেন। আজ রোববার তাঁর পদত্যাগপত্র ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কার্যালয়ে পাঠান তিনি। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হূষীকেশ সাহা বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। পদত্যাগের কারণ হিসেবে মীর ইকবাল ‘স্বাস্থ্যগত কারণ’ উল্লেখ করেছেন।
রাষ্ট্রপক্ষের সূত্র জানান, গত ১ মে থেকে মীর ইকবাল হোসেন এক মাসের ছুটি নেন। এরপর তিনি আর কার্যালয়ে যোগ দেননি।