রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষীকে জেরা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী সাংবাদিক মাহবুব কামালকে জেরা শেষ করেছে আসামিপক্ষ।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল বুধবার মাহবুব কামালকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান। এ সময় মুজাহিদ আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।মিজানুর রহমান মত (সাজেশন) দেন, সাক্ষীর দূরসম্পর্কের ভাই মহসিন ১৯৬৯ সাল থেকে ঢাকায় একটি ছাপাখানায় কাজ করতেন। জবাবে মাহবুব কামাল বলেন, এটা সত্য নয়। জেরা শেষ হলে এই মামলায় রাষ্ট্রপক্ষের পরবর্তী সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য ১৪ অক্টোবর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।