রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষীর জেরা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী মো. আবু আসাদকে জেরা শেষ করেছে আসামিপক্ষ৷
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু৵নাল-২-এ আবু আসাদকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম৷ এ সময় আসামির কাঠগড়ায় সুবহান হাজির ছিলেন৷ আবু অাসাদের জেরা শেষ হলে এ মামলায় রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষী রুস্তম আলীকে জেরার জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল৷
মো. আবু আসাদ ৬ মে ট্রাইব্যুনালে জবানবন্দি দেন৷ জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধকালে সুবহান তাঁকে ধরে তাঁর ‘মুজাহিদ বাহিনীতে’ যোগ দিতে বাধ্য করেন৷ ওই সময় তিনি দেখেছেন, যেসব যুবককে ধরে আনা হতো, তাঁদের কখনো সুবহান নিজে আবার কখনো পাকিস্তানি সেনারা গুলি করে হত্যা করত৷ একাত্তরে সুবহানের উপস্থিতিতে সংঘটিত বিভিন্ন অপরাধের বর্ণনা দিতে গিয়ে একপর্যায়ে তিনি কেঁদে ফেলেন৷
গৌর প্রসাদকে জেরা চলছে: একই ট্রাইব্যুনালে সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের ১২তম সাক্ষী গৌর প্রসাদ রায়কে গতকালও জেরা করে আসামিপক্ষ৷ পরে জেরা অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম বুধবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল৷