প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী মুক্তিযোদ্ধা জহিরুদ্দিন জালালকে গতকাল বুধবার জেরা শেষ করেছে আসামিপক্ষ। ১৯ মার্চ এই মামলায় রাষ্ট্রপক্ষের পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল জহিরুদ্দিনকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। এ সময় আসামির কাঠগড়ায় নিজামী হাজির ছিলেন।জেরার একপর্যায়ে মিজানুল ইসলাম মত (সাজেশন) দেন, ‘আপনি ভুয়া কাগজপত্র দিয়ে মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।’ জবাবে সাক্ষী বলেন, এটা সত্য নয়।