রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষীকে তৃতীয় দিনের মতো জেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষীকে আসামিপক্ষের আইনজীবীরা গতকাল মঙ্গলবার তৃতীয় দিনের মতো জেরা করেছেন। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সকাল সাড়ে ১০টার দিকে কার্যক্রম শুরু হয়। জেরার সময় সাক্ষী মাহাবুবুল আলম হাওলাদার বলেন, মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাদের ভয় পেতেন না। তবে তাদের সহযোগীদের নিয়ে আতঙ্কে থাকতেন। কেননা হত্যা, ধর্ষণ, লুণ্ঠন ও অন্যান্য অপরাধের ঘটনা তারাই ঘটাত।জেরার একপর্যায়ে আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম বলেন, মাহাবুবুলের এসএসসি পরীক্ষার সনদ অনুসারে তাঁর জন্ম ১৯৫৯ সালের ২০ মার্চ। সেই অনুসারে একাত্তরে তাঁর বয়স ছিল ১২ বছর। কিন্তু তিনি জবানবন্দিতে বলেছেন, যুদ্ধের সময় তাঁর বয়স ছিল ২০ বছর। জবাবে মাহাবুবুল বলেন, তাঁর এসএসসির সনদের জন্মতারিখ সঠিক নয়।