রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের ওপর শুনানি অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এ শুনানি গ্রহণ করেন।গতকাল ২৭তম দিনের শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম যুক্তি উপস্থাপন করেন। সঙ্গে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক। আসামিপক্ষে আইনজীবী আবদুর রাজ্জাক ও শিশির মুনীর এ সময় উপস্থিত ছিলেন।কাদের মোল্লার বিরুদ্ধে তৃতীয় অভিযোগ (খন্দকার আবু তালেব হত্যা সম্পর্কিত) তুলে ধরে অ্যাটর্নি জেনারেল বলেন, বলা হয়েছে সাক্ষী খন্দকার আবু তালেবের ছেলে খন্দকার আবুল আহসানের বক্তব্যে অসংগতি রয়েছে। তিনি স্বাভাবিক সাক্ষী। যা শুনেছেন তা-ই বলেছেন। একটুও এদিক-ওদিক করেননি। এই সাক্ষীকে অবিশ্বাস করার কারণ নেই।মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লার বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের মধ্যে দুটিতে তাঁকে যাবজ্জীবন, তিনটিতে ১৫ বছর করে কারাদণ্ডাদেশ দেন। অন্য অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়।