রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সাংবাদিক গৌতম দাস হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। গতকাল বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত-১-এর বিচারক শামসুন্নাহার বেগমের আদালতে রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি আবু আবদুল্লাহ ভুঁইয়া যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন।বুধবার আদালতে যুক্তিতর্ক উপস্থাপনের সময় আট আসামি উপস্থিত ছিলেন। প্রধান আসামি আসিফ ইমরান পলাতক।২০০৫ সালের ১৭ নভেম্বর গৌতম দাসকে ফরিদপুরে নিজ কার্যালয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। তিনি তখন সমকাল পত্রিকার নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন।