রাষ্ট্রপক্ষের যুক্তি-তর্ক উপস্থাপন শেষ, আসামিপক্ষের শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা পুঁতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের যুক্তি-তর্ক উপস্থাপন শেষ হয়েছে। এরপর আসামিপক্ষের যুক্তি-তর্ক উপস্থাপন শুরু হয়েছে। আসামিপক্ষের যুক্তি-তর্ক উপস্থাপন গতকাল শেষ না হওয়ায় ২৭ জুলাই পরবর্তী দিন ধার্য করেছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২-এর বিচারক মমতাজ বেগম।