রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার ঈদ শুভেচ্ছা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তাঁর বাণীতে বলেন, ঈদুল আজহার শিক্ষা ও আদর্শ প্রত্যেককে অনুসরণ করতে হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কর্মকাণ্ডে অংশ নিয়ে বিভেদ-বৈষম্যহীন সুখী-সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া তাঁর বাণীতে দেশের সব বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের দরিদ্র ও অসহায় মানুষের দিকে সাহায্য ও সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।