রাষ্ট্রপতি আগ্রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ ভারতের আগ্রায় তাজমহল পরিদর্শন করেন। ছবি: ফোকাস বাংলা
রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ ভারতের আগ্রায় তাজমহল পরিদর্শন করেন। ছবি: ফোকাস বাংলা

রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ শনিবার ভারতের আগ্রা পৌঁছেছেন। তিনি ছয় দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে আছেন।

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) খবরে বলা হয়, রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইট আজ বেলা ১১টা ৫০ মিনিটে আগ্রার উদ্দেশে নয়াদিল্লির পালাম বিমানবন্দর ত্যাগ করে। বেলা একটায় আগ্রা খেরিয়া বিমানবাহিনীর বিমানবন্দরে অবতরণ করে। এ সময় আগ্রার বিভাগীয় কমিশনার ও অন্য সরকারি কর্মকর্তারা বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান। পরে রাষ্ট্রপতিকে ওবেরিও আমরভিলাসে নিয়ে যাওয়া হয়। আগ্রা সফরকালে রাষ্ট্রপতি এখানেই অবস্থান করবেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ এখানে ফতেপুর সিকরি পরিদর্শন করবেন। তিনি কাল সকালে জয়পুর যাবেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আমন্ত্রণে ১৮ ডিসেম্বর ভারত সফরে যান।