রাষ্ট্রপতি আজ কিশোরগঞ্জ যাচ্ছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি আবদুল হামিদ পাঁচ দিনের সফরে আজ বুধবার নিজ জেলা কিশোরগঞ্জ যাচ্ছেন। খবর বাসসের।
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহ্সানুল করিম গতকাল মঙ্গলবার জানান, আবদুল হামিদ সফরে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করবেন। ২১ সেপ্টেম্বর তাঁর ঢাকা ফেরার কথা রয়েছে।
এদিকে জাতীয় মানবাধিকার কমিশন গতকাল রাষ্ট্রপতির কাছে তাদের ২০১৩ সালের বার্ষিক প্রতিবেদন পেশ করেছে। কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানের নেতৃত্বে সংস্থাটির একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে এ প্রতিবেদন পেশ করে। প্রতিবেদনে বলা হয়, কমিশন ৩২৫টি অভিযোগের নিষ্পত্তি করেছে এবং ১০৮টি প্রক্রিয়াধীন আছে।