রাষ্ট্রপতি আজ কিশোরগঞ্জ যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দুই দিনের সরকারি সফরে আজ শনিবার কিশোরগঞ্জ আসছেন। রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর কিশোরগঞ্জে এটাই তাঁর প্রথম সফর।
রাষ্ট্রপতি হেলিকপ্টারে করে বেলা তিনটার দিকে কিশোরগঞ্জ হেলিপ্যাডে অবতরণ করবেন। সেখান থেকে সার্কিট হাউসে যাত্রা করবেন। দুই দিনের সফরে রাষ্ট্রপতি তিনটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।
আজ বিকেলে পুরাতন স্টেডিয়ামে নাগরিক কমিটির গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেবেন। কাল রোববার সকালে রাষ্ট্রপতির স্মৃতিবিজড়িত কলেজ ঐতিহ্যবাহী সরকারি গুরুদয়াল কলেজের সংবর্ধনায় যোগ দেবেন। পরে জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান শেষে সমিতির মধ্যাহ্নভোজেও শরিক হবেন।