রাষ্ট্রপতি আজ দুবাই যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি আবদুল হামিদ দশম ওয়ার্ল্ড ইসলামিক ইকোনমিক ফোরামে (ডব্লিউআইইএফ) যোগদানের উদ্দেশে আজ সোমবার দুবাই যাচ্ছেন। খবর বাসসের।
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম জানান, আজ সকাল নয়টা ৫৫ মিনিটে আমিরাত এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশে রাষ্ট্রপতির ঢাকা ত্যাগের কথা রয়েছে।
ডব্লিউআইইএফের সম্মেলন শুরু হবে আগামীকাল মঙ্গলবার। ওই দিনই রাষ্ট্রপতি আবদুল হামিদ ভাষণ দেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মাদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে রাষ্ট্রপতি দুবাই সফরে যাচ্ছেন। তিনি ২৯ অক্টোবর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
রাষ্ট্রপতি ২০১৩ সালে লন্ডনে অনুষ্ঠিত নবম ওয়ার্ল্ড ইসলামিক ইকোনমিক ফোরামে যোগ দিয়েছিলেন।