রাষ্ট্রপতি আজ ভারত যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি আবদুল হামিদ ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আমন্ত্রণে আজ বৃহস্পতিবার দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়ছেন। ছয় দিনের এ সফর হবে প্রায় তিন দশক পর বাংলাদেশের কোনো রাষ্ট্রপতির প্রথম ভারত সফর। তাঁর এ সফরের মধ্য দিয়ে প্রতিবেশী দেশ দুটির মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। খবর বাসসের।  

রাষ্ট্রপতি ও তাঁর পত্নী রাশিদা খানমকে নিয়ে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট বেলা পৌনে ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাবে।

ভারতের রাষ্ট্রপতি ভবনে কাল শুক্রবার প্রণব মুখার্জির সঙ্গে বৈঠক করবেন আবদুল হামিদ। পরে তিনি ভারতের রাষ্ট্রপতির দেওয়া ভোজসভায় যোগ দেবেন।