রাষ্ট্রপতি আবদুল হামিদ এখন কলকাতায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছয় দিনের ভারত সফরে গিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ সোমবার দুপুরে কলকাতায় গেছেন। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি রাজধানী নয়াদিল্লি থেকে বিশেষ বিমানে কলকাতার বিমানবন্দরে অবতরণ করেন। এরপর তাঁকে কলকাতার একটি অভিজাত হোটেলে নিয়ে যাওয়া হয়। এখানেই তিনি অবস্থান করবেন।
সন্ধ্যায় পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির দেওয়া নৈশভোজে অংশ নেবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এই নৈশভোজে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা সূর্যকান্ত মিশ্রসহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন।
আগামীকাল মঙ্গলবার সকালে রাষ্ট্রপতি শান্তিনিকেতনে যাবেন। সেখানে তিনি রবীন্দ্র স্মৃতিবিজড়িত রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়সহ ঐতিহাসিক স্থান পরিদর্শন করবেন। কলকাতায় ফিরে কাল সন্ধ্যায় বাংলাদেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।