রাষ্ট্রপতি আবদুল হামিদ কাল দ্বিতীয় মেয়াদে শপথ নেবেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন কাল মঙ্গলবার।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন গতকাল রোববার জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় রাষ্ট্রপতির শপথ হবে। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বঙ্গভবনের দরবার হলে শপথবাক্য পাঠ করাবেন।
শপথগ্রহণ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে রাষ্ট্রপতির প্রেস সচিব বলেন, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি, দেশের সাবেক রাষ্ট্রপতিরা, বিচারক, মন্ত্রিপরিষদের সদস্য, সাংসদ, জ্যেষ্ঠ রাজনীতিবিদ, কূটনীতিক এবং বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।