রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া যাচ্ছেন আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন উপলক্ষে রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া আসছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে জিল্লুর রহমান বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহা পাঠ করবেন। এ সময় তিন বাহিনী রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেবে।প্রধানমন্ত্রী আজ ১০টার দিকে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাত করবেন। তিন বাহিনী সেখানে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেবে। ১০টা ৩০ মিনিটে তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদ প্রাঙ্গণে শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন। ১২টায় একই স্থানে গ্রন্থমেলার উদ্বোধন করবেন। পরে দুইটা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।