রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে খুদে বার্তায় হুমকি একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিজিবির মহাপরিচালককে মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে হুমকি দেওয়ার অভিযোগে আবদুল আলীম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব জানায়, গতকাল বৃহস্পতিবার র‌্যাব-১০-এর সদস্যরা যাত্রাবাড়ী এলাকা থেকে আলীমকে গ্রেপ্তার করেন। আদালতে দেওয়া পুলিশ প্রতিবেদনে বলা হয়, আলীম গত ২৭ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ পর্যন্ত রাষ্ট্রপতির একান্ত সচিব, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিজিবির মহাপরিচালকের সরকারি মুঠোফোনে খুদে বার্তা পাঠান। খুদে বার্তার মাধ্যমে তিনি বিশৃঙ্খলার চেষ্টা ও গণ-অভ্যুত্থানের হুমকি দেন। শুনানি শেষে আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।