রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে পরাজিত করায় বাংলাদেশ ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর বাসসের।
গতকাল মঙ্গলবার এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে অসামান্য বিজয়ে আমি বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ফুটবল দলের সব খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাকে অভিনন্দন জানাচ্ছি।’
পৃথক বার্তায় প্রধানমন্ত্রী দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানান। বাংলাদেশ দলের এই জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।