রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সে দেশের রাষ্ট্রপতি প্রতিভা পাতিল ও প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শুভেচ্ছা জানিয়েছেন।গতকাল মঙ্গলবার ভারতের রাষ্ট্রপতির কাছে পাঠানো এক বার্তায় জিল্লুুর রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন, সামনের বছরগুলোতে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব, সমঝোতা ও সহযোগিতার আন্তরিক সম্পর্ক আরও জোরদারের হবে।ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে পাঠানো পৃথক এক বার্তায় শেখ হাসিনা বলেন, ‘আমাদের দুই দেশের জনগণের স্বার্থ ও কল্যাণে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছি।’ বাসস।