রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার পৃথক বার্তায় চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবানে বেসামরিক জনগণ এবং হতাহত ব্যক্তিদের উদ্ধারকাজে নিয়োজিত কয়েকজন সেনাসদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তাঁরা।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, রাষ্ট্রপতি সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার অভিযান শেষ ও আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। তিনি নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাও পাহাড়ধসে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করে নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তিনি ভূমিধসে আটকে পড়া মানুষের দ্রুত উদ্ধার ও তাদের চিকিৎসার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।