রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চায় ইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদায়ের আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে চান প্রধান নির্বাচন কমিশনার ও চার কমিশনার। এ জন্য কমিশন সচিবালয় থেকে ৫ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি এবং ৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ, নির্বাচন কমিশনার আবদুল মোবারক, কমিশনার আবু হাফিজ ও জাবেদ আলী এবং ১৪ ফেব্রুয়ারি মো. শাহনেওয়াজের পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে। কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ বলেন, নিজেদের মেয়াদে কমিশনের কর্মকাণ্ড এবং সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত করতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে কমিশন। নিজস্ব প্রতিবেদক