রাষ্ট্রপতি কাল সরিষাবাড়ী যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি আবদুল হামিদ আগামীকাল সোমবার জামালপুরের সরিষাবাড়ীর বিভিন্ন স্থান পরিদর্শনে আসছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করতে রাষ্ট্রপতি হেলিকপ্টারে আসবেন। ডোয়াইল ইউনিয়নের হরখালী গ্রামে তাঁর একমাত্র মেয়ের বিয়ে দিয়েছেন। সেই সুবাদে তাঁকে বহনকারী হেলিকপ্টারটি হরখালী মুজিবুর রহমান আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে অবতরণ করবে। সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফ্লোরা বিলকিস জাহান বলেন, রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সব প্রস্তুতি শেষ করা হয়েছে।